নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপাল। এই পরিস্থিতিতে ভারত সরকার নেপালের পীড়িত মানুষদের সাহায্যের জন্য যত দ্রুত সম্ভব ত্রাণ সামগ্রী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে, বন্যাকবলিত ভারতীয় নাগরিকদের সাহায্যের জন্য নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাস জরুরিভিত্তিতে যোগাযোগের নম্বর চালু করেছে। এই ফোন নম্বরগুলি হলো +৯৭৭ ৯৮৫ ১৩১ ৬৮০৭ এবং +৯৭৭ ৯৭০ ৯১০ ৭৫০০।
উল্লেখ্য, নেপালের তিব্বত সীমান্তের কাছে অবস্থিত রাসুয়া জেলায় বুধবার কোশী নদীতে হঠাৎ প্লাবন দেখা দেয়। জানা গেছে, তিব্বত অঞ্চলের দিকে হিমবাহ ফেটে যাওয়ায় ও তুষারধসের জেরে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। এই বন্যায় বেশ কয়েকটি গ্রাম, রাস্তাঘাট, সেতু এবং জলবিদ্যুৎ প্রকল্পের ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই দুর্ঘটনায় অন্তত ৮-৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৩৮০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে প্রায় ১০৫ জন ভারতীয় নাগরিকও আছেন। ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর নজর রাখছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ



