কলকাতা, ২৪ আগস্ট : কলকাতা বিমানবন্দরের অদূরে যশোড় রোডের উপর একটি গাড়ির সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্তত ৩০টি গাড়ি। তবে ওই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সোমবার ভোর চারটে নাগাদ যশোর রোডের বাঁকড়া এলাকায় আগুন লাগে।
সোমবার ভোরে গাড়ির শোরুম ও সার্ভিস সেন্টারে আচমকা আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে শোরুমের অন্য অংশে। প্রথমে মধ্যমগ্রাম ও বিরাটি ফায়ার স্টেশন থেকে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দমকলের আরও কয়েকটি ইঞ্জিন আসে। ততক্ষণে আগুনে পুড়ে যায় প্রায় ৩০টি গাড়ি।
Regional





