কলকাতা ২৩ আগস্ট (হি. স.) : ডাঃ রাধাগোবিন্দ কর এর জন্মবার্ষিকীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে রবিবার শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ দিন সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে তিনি লিখেছেন, খ্যাতনামা চিকিৎসক, ক্যালকাটা স্কুল অফ মেডিসিনের প্রতিষ্ঠাতা, যা বর্তমানে আর. জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নামে পরিচিত। ডাঃ রাধা গোবিন্দ কর - এর জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
উল্লেখ্য, ব্রিটিশ ভারতের একজন খ্যাতনামা চিকিৎসক । হাওড়া জেলার সাঁতরাগাছি'তে আজকের দিনেই তাঁর জন্ম। প্রসঙ্গতঃ রাধাগোবিন্দ কর ডাক্তারি পাশ করার আগেই বাংলা ভাষায় চিকিৎসাবিজ্ঞানের বই লেখার কাজে হাত দেন। তাঁর প্রথম বই ‘ভিষগবন্ধু’। প্রকাশিত হয়েছিল ১৮৭১ সালে। মৃত্যুর আগে পর্যন্ত তিনি একাধিক বই লেখেন। উল্লেখযোগ্য বইগুলি হল ‘সংক্ষিপ্ত শারীরতত্ত্ব’, ‘রোগী পরিচর্য্যা’, ‘ভিষক সুহৃদ’, ‘প্লেগ’, ‘স্ত্রীরোগের চিত্রাবলী ও সংক্ষিপ্ত তত্ত্ব’, ‘সংক্ষিপ্ত শিশু ও বাল চিকিৎসা’, ‘সংক্ষিপ্ত ভৈষজতত্ত্ব’, ‘কর সংহিতা’ ও ‘কবিরাজ ডাক্তার সংবাদ’। সব ক’টি বই লেখা হয়েছিল বাংলায় এবং সাধারণ মানুষের পড়ার উপযোগী করে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত





