কলকাতা, ২৩ আগস্ট : অন্নপূর্ণা যোজনার শর্তাবলী নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ। রবিবার এক সাংবাদিক সম্মেলনে কুণাল বলেন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যোগ্য প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রশ্ন হলো, এই সুবিধা পাওয়ার মাপকাঠি বা শর্তাবলী কী? নির্বাচনের আগে কেন আপনারা উল্লেখ করেননি, যে এর জন্য কিছু শর্ত প্রযোজ্য হবে? নির্বাচনের আগে আপনারা বলেছিলেন, 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের ভাতা দ্বিগুণ করে ৩,০০০ টাকা করা হবে। ঠিক এই কারণেই অনেকে আপনাদের ভোট দিয়েছিলেন।
উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনা নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ করছেন মহিলারা। অনেক মহিলাই অভিযোগ করেছেন, তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। বহু মহিলা বিক্ষোভও দেখিয়েছেন। যদিও, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যোগ্যরা অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন।




