আরামবাগ , ২০ আগস্ট (হি.স.): আরামবাগে বিধায়ক সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান ও রক্তদান শিবির। মানুষের সমস্যা, প্রয়োজন এবং বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষের পাশে থাকার লক্ষ্যেই এই সেবা কেন্দ্রের পথচলা শুরু হয়েছে।
বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার, পুরশুড়া বিধানসভার বিধায়ক বিমান ঘোষ এবং গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। তাঁদের উপস্থিতিতে সেবা কেন্দ্রের উদ্বোধন ঘিরে উৎসাহ দেখা যায়।
একইসঙ্গে আয়োজিত রক্তদান শিবিরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বহু মানুষ এগিয়ে এসে রক্তদান করেন এবং এই মানবিক উদ্যোগকে সফল করে তোলেন।
অনুষ্ঠান থেকে মানুষের পাশে থেকে তাঁদের সমস্যা ও প্রয়োজনের কথা গুরুত্ব দিয়ে শোনা এবং যথাসম্ভব সহযোগিতা করার বার্তা দেওয়া হয়। জনসেবার এই উদ্যোগ আগামী দিনে আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপস্থিতরা।





