হাওড়া, ২৩ আগস্ট (হি.স.): হাওড়ার লিলুয়ায় হাইড্রেন (নর্দমা) থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে লিলুয়ার মাতোয়ালা চৌরাস্তা এলাকায়। রবিবার সকালে হাইড্রেনে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলুড় থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে।
মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তাঁর নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে নর্দমায় এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায়। সম্ভবত রাতে নর্দমায় পড়ে গিয়েছিলেন তিনি, সেখানেই মৃত্যু হয়। ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ
Regional




