নয়াদিল্লি, ২০ আগস্ট : বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন। উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, আমি তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। দেশের প্রতি তাঁর সেবা ও জনজীবনে অবদানের কথা স্মরণ করি।
রাজীব গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি পাশাপাশি বীর পূসারি পুলিথেভারের সেনাবাহিনীর সেনাপতি শহিদ ওন্দিভীরানের আত্মত্যাগের প্রতিও আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন। তিনি জানান, বীর পূসারি পুলিথেভারের শক্তিশালী সেনাবাহিনীর বীর সেনাপতি ওন্দিভীরান ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্যের বিরুদ্ধে তাঁর নির্ভীক লড়াই, বীরত্ব, আত্মত্যাগ এবং সামরিক দক্ষতার মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন। তাঁর বীরত্ব এবং আত্মত্যাগের জীবন আগামী প্রজন্মকে সর্বদা অনুপ্রাণিত করতে থাকুক।




