শ্রীনগর, ২০ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে শ্রীনগরে বৈঠকের পর বৃহস্পতিবার প্রথমবার লাদাখ সফরে লেহ পৌঁছলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।
এক আধিকারিক জানান, বৃহস্পতিবার সকালে শ্রীনগর থেকে লেহর উদ্দেশে রওনা হন গোর। এর আগে বুধবার তিনি শ্রীনগরে পৌঁছে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেন। বৈঠককে তিনি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ বলে অভিহিত করেছিলেন।
দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করা গোর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তিনি প্রথমবার এই অঞ্চলে এসেছেন বলেও জানান তিনি।
National




