নয়াদিল্লি, ২২ আগস্ট : দেশের ১৭টি রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর । দিল্লি, উত্তর প্রদেশ, বিহার সহ বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ারও সম্ভাবনাও রয়েছে। উত্তরাখণ্ডের মতো পাহাড়ি রাজ্যে ভারী বৃষ্টির পাশাপাশি ভূমি ধসের আশঙ্কা রয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, ওড়িশার কেন্দ্রাপাড়া জেলায় বন্যায় ৩ লক্ষেরও বেশি মানুষ প্রভাবিত হয়েছেন। বিভিন্ন এলাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পানীয় জলের সংকটও দেখা দিয়েছে। বন্যা কবলিত এলাকায় জোরকদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ। বন্যা দুর্গত মানুষজন গৃহহীন হয়ে পড়েছেন।
National




